একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২০ মে, ২০২৬)

Blog Image
Email : 29k 12k
বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২০ মে, ২০২৬)
ঢাকা বিভাগ: দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: রাত ১০ টার পূর্বে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: বিকেল ৬ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বিকেল ৬ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: বিকেল ৬টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: রাত ১০ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের উত্তর দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: বিকেল ৬টার পূর্বে পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


Disclosure: The image is generated using AI and may not accurately reflect the district and divisional borders.

Related Post