মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস:
বুধবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। রাত ২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: রাত ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে হালকা মানের বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: রাত ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার টার মধ্যে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনরিহাট জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাত ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: রাত ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

