একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৯ মে, ২০২৬)

Blog Image
Email : 27k 12k
মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৯ মে, ২০২৬)
চট্রগ্রাম বিভাগ: আজ দিনের বেলা শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ১টার পর থেকে রাত ১০টার মধ্যে কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: সন্ধ্যা ৭টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে শরিয়তপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপরে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যা ৭টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সন্ধ্যা ৭টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: বিকেল ৬টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৩টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বিকেল ৪টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: বিকেল ৬টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: বিকেল ৬টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।



ভারতের ত্রিপুরা রাজ্য: আজ দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ সারাদিন থেমে-থেমে একাধিকবার জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। রাত ১০টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে এসব জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post