সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৮ ই মে, ২০২৬)
ঢাকা বিভাগ: ঢাকা শহরের উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে আজ সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, ও ঢাকা জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ৩ বার বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে ১২ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপর দিয়ে ২য় বারের মতো বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
আজ বিকেল ৫ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ৩য় বারের মতো চট্রগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ সকাল ৯ টার পর থেকে ১২ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
খুলনা বিভাগ: দুপুর ৩ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পটুয়াখালী ও ভোলা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সারাদিন থেমে-থেমে একাধিকবার রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ সরাদিন ২ থেকে ৩ বার ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ সারাদিন থেমে-থেমে একাধিকবার জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

