একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 17k 12k

রবিবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

আজ রাতে রংপুর, ময়মনসিংহ, ও সিলেট, ঢাকা, রাজশাহী, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে। আজ রাতে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর

ময়মনসিংহ বিভাগ: একাধিক কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে সকল জেলার উপর দিয়ে। 

সিলেট বিভাগ:  একাধিক কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে সকল জেলার উপর দিয়ে। 

ঢাকা বিভাগ:  টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগন্জ, ঢাকা, নরসিংদী  জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ: বগুড়া ও সিরাজগন্জ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।

খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। 



Related Post