রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৭ ই মে, ২০২৬):
সোমবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
আজ রবিবার (১৭ ই মে, ২০২৬) দুপুর ৩ টা বেজে ১০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আজ দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে ভিন্ন-ভিন্ন সময়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাতে আবারও রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
খুলনা বিভাগ: আজ দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিম রাজ্য: আজ রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

