রবিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত)
আজ রবিবার (১৭ ই মে, ২০২৬) সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই ঝড় দুপুর ১২ টার মধ্যে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বজ্র-বৃষ্টিযুক্ত মেঘ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১ টার মধ্যে টার মধ্যে জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
সিলেট বিভাগ: সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকলে জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
খুলনা বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের কোন-কোন জেলার জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
#Bangladesh #Rainfallforecast #lightning

