আজ শনিবার রাতে দেশব্যাপী তীব্র বজ্রপাত সহ কালবৈশাখি ঝড়ের আশংকা
ঢাকা শহরের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাত ১ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে। আজ রাতে দেশের বেশিভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। খুলনা ও বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

