একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৫ ই মে, ২০২৬)

Blog Image
Email : 44k 12k
শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৫ ই মে, ২০২৬)
আজ শনিবার (১৫ ই মে, ২০২৬) দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আজ বিকেল ৬ টার পূর্বে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বিকেল ৬ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাতেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
চট্রগ্রাম বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের বিভিন্ন জেলা বিশেষ করে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগন্জ, ও ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার ৮ টার মধ্যে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post