একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৫ ই মে, ২০২৬)

Blog Image
Email : 11k 12k
শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ শুক্রবার (১৫ ই মে, ২০২৬) সকাল ১১ টা বেজে ৪০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ বিকেল ৬ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার উপরে।
রংপুর বিভাগ: আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল বিকেল ৬ টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজর রাত ১০ টার পর থেকে ৪ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগন্জ, ও ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post