একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (১৪ ই মে, ২০২৬)

Blog Image
Email : 10k 12k

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (১৪ ই মে, ২০২৬)

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে দেশের পূর্বান্বচলের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে: 

ঢাকা বিভাগ: ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ

চট্রগ্রাম বিভাগ: উত্তর দিকের সকল জেলা (ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি)

সিলেট বিভাগ: সকল জেলা

ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ ও নেত্রকোনা জেলা। 

বরিশাল বিভাগ: সকল জেলা

রংপুর বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

রাজশাহী বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

খুলনা বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 



************** কৃষি আবহাওয়া পূর্বাভাস ****************
আগামী শুক্রবার (১৫ ই মে) থেকে শুরু করে আগামী বুধবার (২০ শে মে) পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে পুরো দেশব্যাপী। অর্থাৎ ৬ দিন বাংলাদেশের আকাশ দিনের বেশিভাগ সময় মেঘ-মুক্ত থাকার ও দিনব্যাপী রৌদ্দজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে ধান কাটা ও মারাই করার প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

Related Post