একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

আজ রাতে ৬৪ টি জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা।

Blog Image
Email : 24k 12k

আজ রাতে ৬৪ টি জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা। 

আজ বুধবার (১৩ ই মে, ২০২৬) রাত ১ টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের উপরে একটি শক্তিশালী বজ্র-ঝড় এর উপস্থিতি সনাক্ত করা গেছে। বুধবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞানের ভাষায় আজ রাতের এই ঝড় এর নাম হলো Mesoscale Convective System। এই ঝড়টি আজ রাত ২ টার পর থেকে আগামীকাল  বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে পুরো বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত তীব্র বজ্রপাত ও ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের ৪ টি বিভাগ (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট) এবং ঢাকা ও খুলনা বিভাগের উত্তর-পূর্ব দিকের বিভিন্ন জেলার উপর দিয়ে। আজ রাতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 

আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে: 

রংপুর বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: ভোর ৪ টার পর থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ:  ভোর ৫ টার পর থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।  

ঢাকা বিভাগ: রাত ৩ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ও ঢাকা জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  

খুলনা বিভাগ:  রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৬ টার মধ্যে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 

বরিশাল বিভাগ:  ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

চট্রগ্রাম বিভাগ:  আজ রাতে চট্রগ্রাম বিভাগের সর্ব-দক্ষিণের কক্সবাজার ও বান্দরবন জেলা এবং সর্ব-উত্তরের ব্রাক্ষণবাড়িয়া জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:  আজ রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৬ টার মধ্যে। 

#Bangladesh     #thunderstorm     #Rainfallforecast #lightning #কালবৈশাখী

Related Post