একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৩ ই মে, ২০২৬)

Blog Image
Email : 51k 12k
বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৩ ই মে, ২০২৬)
আজ বুধবার (১৩ ই মে, ২০২৬) সকাল ৬ টা বেজে ৫০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের উত্তরাঞ্চলের ৪ টি বিভাগের (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট) আকাশে সঞ্চরণশীল ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে এই ৪ টি বিভাগের জেলাগুলোর উপরে। আজ দিনের বেলা দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে।
আজ সকাল ৭ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সরাদিন সকল জেলার উপরে থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বগুড়া জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে একাধিকার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।
ঢাকা বিভাগ: সকাল ১০ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ও ঢাকা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: আজ খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে অল্প সময়ের জন্য হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে অল্প সময়ের জন্য হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: আজ চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা উত্তর, কক্সবাজার, বান্দরবন জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাব অল্প সময়ের জন্য হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



ভারি বৃষ্টি বজ্রপাত পূর্বাভাস

Related Post