একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 15k 12k
মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ মঙ্গলবার (১২ ই মে, ২০২৬) রাত ১১ টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত মে বিশ্লেষণ করে দেশের উত্তরাঞ্চলের ৪ টি বিভাগের (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট) আকাশে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ রাতের বিভিন্ন সময়ে এই ৪টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাতে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে।
আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। রাত ১১ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। রাত ১১ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: রাত ১১ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলের উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতের চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।



Related Post