শনিবার রাতের কালবৈশাখি ঝড়, বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ শনিবার রাত ১০ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ রাত ১০ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৭ টার মধ্যে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এই পূর্বাভাস লেখার সময় একটি কালবৈশাখী ঝড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ, বর্ধমান জেলার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং রাজশাহী বিভাগের রাজশাহী ও চাপইনবাবগন্জ জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করা শরু করার আশংকা করা যাচ্ছে রাত ১০ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে। আজ রাতে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। বৃষ্টি প্রথমে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও জেলার উপর শুরু হয়ে উত্তর-পূর্ব দিকে নীলফামারী, লালমনিরহাট জেলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১১ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, ঝিনাইদহ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, ও সিলেট জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।

