একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শুক্রবার রাতের কালবৈশাখি ঝড় ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 16k 12k

শুক্রবার রাতের কালবৈশাখি ঝড় ও বজ্রপাত পূর্বাভাস

আজ শুক্রবার রাত ১১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে কালবৈশাখি ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে রংপুর ও রাজশাহী বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পূর্ব দিকে অগ্রসর হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করে পরবর্তীতে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ:  সকল জেলা

রংপুর বিভাগ: সকল জেলা

খুলনা বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর

ঢাকা বিভাগ: রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা 

ময়মনিসংহ বিভাগ: সকল জেলা

 

#Bangladesh #Rainfallforecast #lighting

Related Post