শুক্রবারের (৮ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
(দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত )
আজ শুক্রবার সকাল ১১ টা বেজে ৪০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় একটি কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের নীলফামারী, পঞ্চগড় জেলার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়টি দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রংপুর বিভাগের দিক থেকে আগত একটি কালবৈশাখী ঝড় বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে আজ দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: রংপুর বিভাগের দিক থেকে আগত একটি কালবৈশাখী ঝড় শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) উপর দিয়ে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম রাত ১২ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম রাত ১২ টার মধ্যে।

