শুক্রবারের (৮ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
(সকাল থেকে দুপুর পর্যন্ত )
আজ শুক্রবার সকাল ৭ টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ৭ টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে শুধুমাত্র রংপুর সকল জেলা ও চট্রগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবান জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দুপুর ১২ টার পূর্বে দেশের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবি কম।
রংপুর বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পন্বচগড়, নীলফামারী, ঠাকুরগাও, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার ও বান্দরবন ছাড়া চট্রগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ঢাকা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ময়মনসিংহ বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
সিলেট বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১২ টার পূর্বে অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার মধ্যে।

