একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহস্পতিবারের (৭ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 5k 12k
বৃহস্পতিবারের (৭ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
(সকাল থেকে দুপুর পর্যন্ত )
আজ বৃহস্পতিবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সকল জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত।
ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার ও বান্দরবন ছাড়া চট্রগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার মধ্যে।



ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় মালদহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৭ টার পর থেকে বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

Related Post