আজ রাত ও বৃহস্পতিবার দিনের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ৩ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ ভোর ৪ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৬ টার মধ্যে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের ৫ টি বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৫ টার পর থেকে দুপুর ১০ টা।
রাজশাহী বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ৮ টার পর থেকে দুপুর ৩ টা।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টা।
খুলনা বিভাগ: উত্তর দিকের জেলাগুলো (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা)। সম্ভব্য সময়: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা।
ঢাকা বিভাগ: উত্তর দিকের জেলাগুলো (রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা)। সম্ভব্য সময়: সকাল ৮ টার পর থেকে দুপুর ৩ টা।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: উত্তর দিকের জেলাগুলো (ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা উত্তর, চাঁদপুর, চট্রগ্রাম উত্তর, খাগড়াছড়ি)। সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলা। সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টা।

