একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 3k 12k
বুধবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ বুধবার রাত ১০ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে ঢাকা, সিলেট, চট্রগ্রাম, খুলনা, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
ঢাকা বিভাগ: নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সিগন্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলাগন্জ, শরিয়তপুর,
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম
সিলেট বিভাগ: মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা
খুলনা বিভাগ: যশোর, সাতক্ষীরা, মাগুরা, খুলনা, নড়াইল
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলার উত্তর দিকের জেলাগুলোর উপরে।
রাজশাহী বিভাগ: আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রংপুর বিভাগ: আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।



ভারতের ত্রিপুরা রাজ্য: আজ রাতে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে আজ রাতে উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post