একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

৫ টি বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা আজ বুধবার

Blog Image
Email : 12k 12k
৫ টি বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশংকা আজ বুধবার
সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করার প্রবল আশংকা করা যাচ্ছে। এই কালবৈশাখী ঝড় পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে আজ সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ২ টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় রংপুর বিভাগের সকল জেলা এবং রাজশাহী বিভাগের উত্তর দিকের জেলাগুলো (জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ) উপর দিয়ে অতিক্রম করে দুপুরের পর থেকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর দিকের জালাগুলো এবং সিলেট বিভাগের জেলা উপর দিয়ে অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। আজকের ঝড় থেকে অনেক জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।



বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আজকের পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে ১ সপ্তাহের জন্য বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। ফলে আপনাদের অনুরোধ করা যাচ্ছে আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১ টা পর্যন্ত মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য। মনে রাখবেন বজ্রপাতের কারণে আপনার অকাল মৃত্যু আপনার পরিবার ও আপনার সন্তানদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ফলে বজ্রপাতের সময় সাময়িক ভাবে খোলা মাঠে কৃষি কাজ করা থেকে বিরত থাকুন নিজের পরিবার ও ছেলে-মেয়েদের জন্য।

Related Post