একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবারের (৬ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 33k 12k
বুধবারের (৬ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ বুধবার (৬ই মে, ২০২৬) সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত শুধুমাত্র রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অন্য ৬ টি বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার পূর্বে। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপর হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:
রংপুর বিভাগ: সকল জেলা। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। সম্ভব্য সময়: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা।
রাজশাহী বিভাগ: জয়পুর হাট, নওগাঁ, বগুড়া জেলা। সম্ভব্য সময়: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলা। সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা।
খুলনা বিভাগ: যশোর, খুলনা, ঝিনাইদহ। সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা।
ঢাকা বিভাগ: আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।