একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 11k 12k
মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র রংপুর ও রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:
রংপুর বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ১ টার পর থেকে সকাল ৬ টা।
রাজশাহী বিভাগ: জয়পুর হাট, নওগাঁ, বগুড়া জেলা। সম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে সকাল ৬ টা।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টা।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
সিলেট বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।



ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার জেলার কোন-কোন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত ১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।

বিশেষ দ্রষ্টব্য:

উপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হলেও সেই সম্ভাবনা গড়ে ৩০ থেকে ৫০%। সহজ ভাষায় বলা যায়; বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫০%। আবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনাও ৫০% এর কাছা-কাছি। তবে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

Related Post