বুধবার দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
(আপডেট দুপুর ১ টা বেজে ৫০ মিনিট)
আজ বুধবার (২৯ শে এপ্রিল, ২০২৬) দুপুর ১ টা বেজে ৫০ মিনিটের সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে সিলেট বিভাগ ছাড়া অন্য ৭ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। এই পূর্বাভাস লেখার সময় অপেক্ষাকৃত বেশি বজ্রপাত ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।
আজ দুপুর ১ টা বেজে ৫০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ একাধিক বজ্র-ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: ইতিমধ্যে খাগড়াছড়ি, বান্দরবার ও কক্সবাজার জেলা ছাড়া এই বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টি চলতেছে। অন্য ৩ টি জেলার উপরে বৃষ্টি শুরু সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার মধ্যে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা সন্ধা ৭ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর ও রাজশাহী বিভাগের দিক থেকে আগত একটি কালবৈশাখি ঝড় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় প্রবেশ করা শুরু করেছে। দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের দক্ষিন দিকের গোপলাগন্জ, শরিয়তপুর, মাদারিপুর, মুন্সিগন্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা সন্ধা ৭ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। একই সময় গাজিপুর, নরসিংদী জেলার উপরেও বৃষ্টিপাত হচ্ছে যা বিকেল ৫ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করতেছে যা রাজশাহী বিভাগের প্রবেশ করা শুরু করেছে জয়পুরহার জেলার উপর দিয়ে। রংপুর বিভাগের উপরে বৃষ্টিপাত বিকেল ৪ টা পর্যন্ত স্হায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিক থেকে কালবৈশাখি ঝড় রাজশাহী বিভাগের প্রবেশ করা শুরু করেছে জয়পুরহার জেলার উপর দিয়ে। সন্ধা ৭ টার মধ্যে নওগা, বগুড়া, সিরাজগন্জ, পাবনা জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য:
=========
দেশব্যাপী চলমান কালবৈশাখি ঝড় ও বজ্রপাত আগামী ৪ঠা মে পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আগামী ৫ ই মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।

