একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় ভোর ৫ টা বেজে ৩০ মিনিট)

Blog Image
Email : 26k 12k
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
(আপডেট সময় ভোর ৫ টা বেজে ৩০ মিনিট)
আজ ভোর ৫ টা বেজে ৩০ মিনিটের সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে মধ্য রাতের পর থেকেই। চলমান এই বৃষ্টিপাতে বজ্রপাত একটি লাইন আকারে সংগঠিত হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এই ধরনের ঝড়কে বলা হয় Mesoscale Convective System (Squall Line)
এই ধনের ঝড়-বৃষ্টি একই স্থানে দাঁড়িয়ে থেকে ৬ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত ঘটাতে পারে। আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপরে প্রায় স্থির ভাবে দাঁড়িয়ে থাকা এই ঝড় খুবই ধীর গতিতে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে আজকে ও আজ ভোর ৫ টা বেজে ৩০ মিনিটে পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও সিলেট ও ঢাকা বিভাগের অন্যান্য কেলাগুলোর উপরে বিস্তার লাভ করবে।
অর্থাৎ বর্তমানে যে সকল জেলার উপরে বৃষ্টি হচ্ছে সেই সকল জেলার উপরে বৃষ্টি অব্যাহত থাকবে সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও ঢাকা বিভাগের অবশিষ্ট যে সকল জেলার উপরে ভোর ৫ টার সময় বৃষ্টি হচ্ছে না সেই সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরুর আশংকা করা যাচ্ছে।



Related Post