একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

কালবৈশাখী ঝড় পূর্বাভাস: চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগ

Blog Image
Email : 28k 12k
কালবৈশাখী ঝড় পূর্বাভাস: চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগ
(আপডেট সময় মঙ্গলবার দুপুর ১ টা)
এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ১ টার সময়) একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত সহ উত্তর-চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। এই কালবৈশাখী ঝড় আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঝড়ের সময় বাহিরে খোলা আকাশের নিচে সকল প্রকার কাজ করা থেকে বিরত থাকুন বজ্রপাতের আঘাত থেকে জীবন রক্ষার্থে।
বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপরেও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ বিকেল ৫ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post