একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

কালবৈশাখি ঝড় ও বজ্রপাত সতর্কতা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ

Blog Image
Email : 20k 12k

কালবৈশাখি ঝড় ও বজ্রপাত সতর্কতা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ 

কমপক্ষে ৪ টি ভিন্ন-ভিন্ন কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে রাত ১০ টার মধ্যে। 

দুপুর ১২ টা বেজে ২০ মিনিটের সময় রংপুর বিভাগের উপর দিয়ে একই সাথে ৩ টি ভিন্ন-ভিন্ন কালবৈশাখী ঝড় অতিক্রম করতেছে। একটি ঝড় রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনির হাট জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। ২য় ঝড়টি রংপুর ও দিনাজপুর ও নীলফামারী জেলার উপর দিয়ে এবং ৩য় ঝড়টি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। ৪ নম্বর ঝড়টি দুপুর ২ টার পর থেকে রংপুর বিভাগে প্রবেশ করা শুরুর আশংকা করা যাচ্ছে। এই ৪ টি ঝড়ই পরবর্তীতে রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে আজ রাত ১০ টার মধ্যে।

দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ১ টার মধ্যে রংপুর বিভাগের উপর দিয়ে অতিক্রম করা ১ টি কালবৈশাখী ঝড় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর প্রবেশ করা শুরু করার আশংকা করা যাচ্ছে। এই কালবৈশাখী ঝড়টি দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে:

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা।

রংপুর বিভাগ:  সকল জেলার উপর দিয়ে ৩ থেকে ৪ টি কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ 



সিলেট বিভাগে বন্যা পূর্বাভাস
আগামীকাল ২৬ এপ্রিল থেকে শুরু করে ৩ রা মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে চেরাপুন্জিতে ৭০০ থেকে ৮০০ এবং বাংলাদেশের সিলেট বিভাগে ৫০০-৬০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
🌾 হাওর এলাকার কৃষকদের প্রতি পরামর্শ:
👉 জমিতে থাকা পাকা ধান আগামী ২৮ এপ্রিলের মধ্যে কেটে ফেলার চেষ্টা করুন।

Related Post