একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শনিবার (২৫ শে এপ্রিল, ২০২৬) সকালের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 35k 12k

শনিবার (২৫ শে এপ্রিল, ২০২৬) সকালের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

আজ শনিবার (২৫ শে এপ্রিল, ২০২৬) সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে। আজ সকাল ৯ টার পূর্বে রংপুর বিভাগের পন্বচগড়, নীলফামারী, ঠাকুরগাও, দিনাজপুর, রংপুর জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কৃষি কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে:

রংপুর বিভাগ: পন্বচগড়, নীলফামারী, ঠাকুরগাও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সাম্ভব্য সময়: সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১ টা।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া, সিরাজগন্জ জেলা। সাম্ভব্য সময়: সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টা।

ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা। সাম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টা।

সিলেট বিভাগ: সুনামগন্জ, সিলেট জেলা। সাম্ভব্য সময়: সকাল ১০ পর থেকে দুপুর ৩ টা।





শনিবারের তাপ-প্রবাহ পূর্বাভাস:
=====================

আজ শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে তাপ-প্রবাহ তাপমাত্রা থাকার আশংকা করা যাচ্ছে। আজ পুরো দেশের মধ্যে সবচয়ে বেশি তাপমাত্রা থাকার আশংকা করা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে। সেই সাথে ঢাকা বিভাগের পদ্মা নদীর দক্ষিন দিকের জেলাগুলোর উপরে।


🌧️ সিলেট বিভাগের হাওর এলাকায় বন্যার আশঙ্কা
=========================================

আগামী ২৬ এপ্রিল থেকে শুরু করে ৫ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে এবং বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

🌾 তাই হাওর এলাকার কৃষকদের প্রতি পরামর্শ:
👉 জমিতে থাকা পাকা ধান আগামী ২৮ এপ্রিলের মধ্যে কেটে ফেলার চেষ্টা করুন।


Related Post