একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
তাপপ্রবাহ

বুধবারের (২২ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস

Blog Image
Email : 31k 12k

বুধবারের (২২ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস

আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাতে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: আজ সন্ধার পূর্বে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

ময়মনিসংহ বিভাগ: আজ সন্ধার পূর্বে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ সন্ধার পূর্বে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: আগামীকাল বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত ঢাকা বিভাগের কিশোরগন্জ জেলা ছাড়া অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।

রাজশাহী বিভাগ: আগামীকাল বৃহস্পতিবার সন্ধা ৭ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

চট্টগ্রাম বিভাগ: আগামীকাল বৃহস্পতিবার সন্ধা ৭ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

খুলনা বিভাগ: আগামীকাল বৃহস্পতিবার সন্ধা ৭ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

বরিশাল বিভাগ: আগামীকাল বৃহস্পতিবার সন্ধা ৭ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বুবার সকাল ৮ টার মধ্যে। 

ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার  সকাল ৮ টার মধ্যে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। 

ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রাজ্যের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে হালকা বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

তাপ-প্রবাহ পূর্বাভাস

আজ বুধবার (২২ শে এপ্রিল, ২০২৬) দুপুর ৩ টার সময় রাজশাহী জেলায় ৩৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে। 

আজ বুধবার দেশের বেশিভাগ জেলার উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রম করতেছে। চলমান এই তাপ-প্রবাহ আগামী শুক্রবার পর্যন্ত স্হায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য ৭ টি বিভাগের উপর দিয়ে  রাজশাহী, খুলনা বরিশাল, ঢাকা, চট্রগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। 

Related Post