একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

রবিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 10k 12k
রবিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রবিবার রাত ১২ টা বেজে ৩০ মিনিটের সময় ময়মনসিংহ, সিলটে ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপড়ে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। আজ রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগন্জ জেলা। সম্ভব্য সময়: রাত ১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৭ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: গাজিপুর, কিশোরগন্জ, টাঙ্গাইল জেলা। সম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া জেলা। সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নাই।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নাই।


ভারতের আসাম রাজ্য: করিমগন্জ, কাছার ও হাইলাকান্দি জেলা। সম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্য: উত্তর দিকের সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে।

Related Post