রবিবারের (১৯ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রবিবার সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সরাদিন থেমে-থেমে একাধিকবার রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সারাদিন একাধিকবার থেমে-থেমে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সারাদিন একাধিকবার থেমে-থেমে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ বিকেল থেকে আগামীকাল সোমবার সকাল ৭ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: সকাল ১১ টার পর থেকে বিকে ৫ টার মধ্যে নেত্রকোনা, ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে আবারও শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ৮ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বগুড়া ও সিরাজগজ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে রাত ৮ টার পর থেকে আগামীকাল ভোর ৫ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে আজ সারাদিনে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রাজ্যের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ দুপর ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

