শনিবারের (১৮ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শনিবার সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ও ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময়: দুপুর ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা। সম্ভব্য সময়: দুপুর ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে আবারও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে গাজীপুর, কিশোরগঞ্জ, ও নরসিংদী জেলার উপরে আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বগুড়া ও সিরাজগজ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে আজ সারাদিনে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রজ্যের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

