শনিবারের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস (১৮ ই এপ্রিল, ২০২৬)
হুশিয়ার-সাবধান রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মানুষরা বিশেষ করে কৃষক ও কৃষি শ্রমিক ভাই ও বোনেরা।
একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি নিয়ে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ শনিবার সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে। ঝড়টি ইতিমধ্যে দিনাজপুর জেলায় প্রবেশ করা শুরু করেছে। সকাল ৮ টার মধ্যে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। উপরে উল্লেখিত জেলাগুলোর কৃষক ভাইদের অনুরোধ করা যাচ্ছে সকাল ১০ টার পূর্বে বা বৃষ্টি পুরো-পুরি থেমে যাওয়ার কমপক্ষে ৩০ মিনিট পরে মাঠে কৃষি কাজ করতে যাওয়ার জন্য। বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার প্রবল ঝুঁকি রয়েছে।
আজ সকাল ৭ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা এবং সিলেট বিভাগের সুনামগন্জ, সিলেট, হবিগন্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

