১৬ ই এপ্রিলের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চল ৪ টি বিভাগ (খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম) ও রাতে উত্তর ও উত্তর-পূর্ব দিকের ৪ টি বিভাগের (রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা) বিভিন্ন জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করছে যা বিকেল ৪ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দক্ষিণ দিকের সকল জেলা বিশেষ করে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপলাগন্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলা। সম্ভব্য সময়: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা। সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময়: রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে।

