একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

সোমবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 37k 12k

সোমবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

আজ সোমবার রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের উত্তর দিকের ২/৩ টি জেলা, রাজশাহী বিভাগের পূর্ব দিকের ২/৩ টি জেলা এবং রংপুর বিভাগের পূর্ব দিকের ২/৩ টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা।


সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ


ঢাকা বিভাগ:  গাজীপুর, কিশোরগঞ্জ জেলা, ঢাকা জেলার উত্তর দিকের কোন-কোন এলাকা। 


রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ জেলা। 


রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। 


চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া জেলা। 


#Bangladesh #Rainfallforecast #lighting #hailstorm #কালবৈশাখী 


Related Post