একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৯ই এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 8k 12k

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৯ই এপ্রিল, ২০২৬)

আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্য সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।  

ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ [সম্ভব্য সময়:  বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা]

সিলেট বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময়:  বিকেল ৫ টার পর থেকে সকাল ৭ টা, একাধিক বার বৃষ্টির আশংকা রয়েছে]

বরিশাল বিভাগ:  সকল জেলা। [সম্ভব্য সময়:  বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা] 

ঢাকা বিভাগ: নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে ভোর ৪ টা] 

চট্টগ্রাম বিভাগ:  সকল জেলা। তবে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। [সম্ভব্য সময়:  বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা] 

রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর। [সম্ভব্য সময়: রাত ১১ টার পর থেকে ভোর ৫ টা] 

রাজশাহী বিভাগ: আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

খুলনা বিভাগ: আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

ভারতের ত্রিপুরা রাজ্য: সকল জেলা। [সম্ভব্য সময়:  রাত ৮ টার পর থেকে ভোর ৪ টা] 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলা। [সম্ভব্য সময়:  রাত ৮ টার পর থেকে ভোর ৪ টা] 

ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার, হাইলাকান্দি জেলা। [সম্ভব্য সময়:  রাত ৮ টার পর থেকে ভোর ৪ টা] 

Related Post