শনিবার রাতের বৃষ্টিপাত ও রবিবারের তাপ-প্রবাহ পূর্বাভাস
আজ শনিবার রাত ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে ভোরের দিকে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে। আজ রাতে দেশের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রবিবারের তাপ প্রবাহ পূর্বাভাস:
==============
আগামীকাল রবিবার রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগ: চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঢাকা, মুন্সিগন্জ, গাজীপুর

