একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শনিবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (৪ঠা এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 8k 12k
শনিবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (৪ঠা এপ্রিল, ২০২৬)
আজ শনিবার (৪ঠা এপ্রিল, ২০২৬) সকাল ১০ টার পর থেকে সন্ধা ৭ টার মধ্যে শুধুমাত্র বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র সিলেট ও ময়মনসিংহ বিভাগের জলোগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ দিনের বেলা খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে তাপ-প্রবাহ তাপমাত্রার বিরাজ করার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা বিভাগের শরিয়তপুর, ও মুন্সিগন্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষীপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবাণ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালি কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামিকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগন্জ, হবিগন্জ, মৌলভীবার ও সিলেট জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে রবিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: আজ রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


তাপ প্রবাহ পূর্বাভাস:
==============
-----> আজ শনিবার রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
----> আগামী রবিবারও দেশের পশ্চিম দিকের বিভাগুলোর উপরে দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

Related Post