শুক্রবারে কালবৈশাখি ঝড় ও তাপ-প্রবাহ পূর্বাভাস (৩রা এপ্রিল, ২০২৬)
আজ শুক্রবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র সিলেট ও ময়মনসিংহ বিভাগের জলোগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অন্য ৬ টি বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চেল
সিলেট বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামিকাল শনিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগন্জ, হবিগন্জ, মৌলভীবার ও সিলেট জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আগামী সোমবার পর্যন্ত ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: আগামী সোমবার রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: আগামী সোমবার রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: আগামী সোমবার খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আগামী সোমবার বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্রগ্রাম বিভাগ: আগামী সোমবার পর্যন্ত চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তাপ প্রবাহ পূর্বাভাস:
==============
-----> আজ শুক্রবার (৩রা এপ্রিল, ২০২৬) খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে বেশিভাগ জেলার উপরে দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
-----> আগামীকাল শনিবার রংপুর ও সিলটে ছাড়া অন্য ৬ টি বিভাগের উপরে দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
----> আগামী রবিবার সিলেট ছাড়া দেশের অন্য ৭ টি বিভাগের উপরে দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

