একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

সিলেট বিভাগের উপর দিয়ে ২ টি শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের ১০০% নিশ্চয়তা

Blog Image
Email : 23k 12k
সিলেট বিভাগের উপর দিয়ে ২ টি শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের ১০০% নিশ্চয়তা
আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কমপক্ষে ২ টি শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে যাচ্ছে যাচ্ছে ১০০% নিশ্চয়তা সহকরে পূর্বাভাস দিচ্ছি। এই ২ টি কালবৈশাখী ঝড় থেকে তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে। সেই সাথে আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে সংক্ষিপ্ত সময়ের জন্য টর্নেডো সৃষ্টি হতে পারে।
সম্ভব হলে আপনাদের কার বা মাইক্রোবাস ছাদ যুক্ত ঘরের নিচে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে বড়-বড় শীলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য।


বিশেষ দ্রষ্টব্য: আজ বুধবার সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে শিলাবৃষ্টি হয়েছে। আপনাদের কাছে এই শিলাবৃষ্টির ছবি থাকলে আমার সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। একই সাথে পরবর্তী ২ টি কালবৈশাখী ঝড় থেকে কোন শিলাবৃষ্টি পড়ে সেই ছবি আমার সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।

Related Post