বুধবারের কালবৈশাখি ঝড় পূর্বাভাস (দুপুর ১২ টা পর্যন্ত প্রযোজ্য)
আজ বুধবার (১ লা এপ্রিল, ২০২৬) সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের সময় ভারতের মেঘালয় রাজ্য থেকে ২ টি কালবৈশাখি ঝড় বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর প্রবেশ করে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগন্জ ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে। এই কালবৈশাখি ঝড় ২ টি দুপুর ১২ টা পর্যন্ত নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগন্জ, সুনামগন্জ, সিলেট, হবিগন্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
একই সময় অন্য একটি কালবৈশাখি ঝড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী ও লালমনিরহাট জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করা শুরু করেছে। এই কালবৈশাখি ঝড়টি টি এখন থেকে দুপুর ১২ টার মধ্যে পর্যন্ত নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করার পরে দুপুর ১২ টার পর থেকে ময়মনিসংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

