সোমবারের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস (৩০ শে মার্চ, ২০২৬)
আজ সোমবার দুপুর ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকলা ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছিল যা দুপুর ১ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ সন্ধ্যার পূর্বে থেমে-থেমে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৭ টার মধ্যে আবারও সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে চট্টগ্রাম ও পার্বত্যচট্টগ্রামের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, ব্রাক্ষণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে জামালপুর, ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুন্সিগন্জ, গোপলাগন্জ, ফরিদপুর, শরিয়তপুর, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপরে।
ঢাকা শহরের উপর বৃষ্টির সম্ভাবনা ৫০-৫০।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলো বিশেষ করে মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৭ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির কিছু আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে ভারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেদনি-পুর, কোলকাতা ও চব্বিশ পরগনা জেলার উপরে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

