রবিবারের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস (২৯ শে মার্চ, ২০২৬)
আজ রবিবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপলাগন্জ, ফরিদপুর, শরিয়তপুর জেলা। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, ফেনী, ও চট্টগ্রাম জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: সকল জেলা। তবে মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৭ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৭ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৭ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ বিকেল ৪ টার পর থেকে রf ১০ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে কোলকাতা শহর সহ এর চার পাশের জেলাগুলোর উপরে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

