একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

২৮ শে মার্চের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 26k 12k

২৮ শে মার্চের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস

আজ ২৮ শে মার্চ শনিবার সন্ধা ৬ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। এই সময়ের মধ্যে খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: আজ সন্ধা ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চট্রগ্রাম ও পারবত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে। ভোরের দিকে চট্রগ্রাম শহরের উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

খুলনা বিভাগ: আজ সন্ধা ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি দক্ষিন দিকের জেলাগুলোর উপরে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে। 

রংপুর বিভাগ:  আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতেও শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে বিভিন্ন জেলার উপরে।  

ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে বিভিন্ন জেলার উপরে।  

সিলেট বিভাগ: আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট ও সুনামগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।  

রাজশাহী বিভাগ: আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। জয়পুরহাট ও বগুড়া জেলার কোন-কোন উপজেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।  

বরিশাল বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলার উপরে।  

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ভোরের দিকে টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


#Bangladesh  #Thunderstorm  #lightning  #Rainfallforecast  #hailstorm

Related Post