শুক্রবার রাতের কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস
আজ রাত ১ টার পর থেকে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে খুব শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঝড় সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। ঝড়টি এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার উপর দিয়ে অতিক্রম করে কোলকাতা শহরে প্রবেশ করা শুরু করেছে।
আজ রাতে ২ থেকে ৩ টি কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ইতিমধ্যেই প্রথম ঝড়টি রাত ১১ টার পর থেকে অন্য একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার উপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে যা রাত ১ টার পর থেকে ৩ টার মধ্যে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
২য় একটি কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে রাত ১২ টার পর থেকে। এই ঝড়টিও রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগের দিক থেকে আগত ঝড়টি আজ ভোর ৪ টার পর থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার শুরু করার আশংকা করা যাচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে যাওয়া কলাবৈশাখি ঝড় আজ রাত ৩ টার পর থেকে বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার শুরু করার আশংকা করা যাচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
আজ ভোর ৫ টার পর থেকে অন্য একটি কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার শুরু করার আশংকা করা যাচ্ছে যা পরবর্তীতে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
#Bangladesh #Rainfallforecast #thunderstorm #hailstorm #lightning

