২৭ শে মার্চের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
আজ ২৭ শে মার্চ শুক্রবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ৮ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্টগ্রাম বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

