বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২৫ ই মার্চ, ২০২৬)
আজ বুধবার (২৫ শে মার্চ, ২০২৬) দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৩ টি বিভাগগুলোর উপরে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্রগ্রাম, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত, ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর ও রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: রাত ১০ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ১০ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: হবিগন্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। রাত ১০ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে সুনামগন্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। মৌলভীবাজার ও সিলেট জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: গাজিপুর, কিশোরগন্জ, নরসিংদী, মুন্সিগন্জ, শরিয়তপুর জেলা। সাম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টা। শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। সাম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টা। একাধিক জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বগুড়া ও সিরাজগন্জ জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর উপরে আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

