একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

মঙ্গলবার দিবাগত-রাতের কালবৈশাখি ঝড় পূর্বাভাস (২৪ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 9k 12k
মঙ্গলবার দিবাগত-রাতের কালবৈশাখি ঝড় পূর্বাভাস (২৪ ই মার্চ, ২০২৬)
আজ রাত ২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্রগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখি ঝড় নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে অতিক্রম করতেছে যা ভোর ৫ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখি ঝড় সিলেট বিভাগের ৪ টি জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে অতিক্রম করতেছে যা সকাল ৮ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখি ঝড় ঢাকা বিভাগের কিশোরগন্জ ও গাজিপুর জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে অতিক্রম করতেছে যা ভোর ৫ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাতের অবশিষ্ট সময়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: আজ রাতের অবশিষ্ট সময়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা নাই বললেই চলে।
খুলনা বিভাগ: আজ রাতের অবশিষ্ট সময়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা নাই বললেই চলে।
বরিশাল বিভাগ: আজ রাতের অবশিষ্ট সময়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা নাই বললেই চলে।

Related Post