একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস (২৪ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 9k 12k
মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস (২৪ ই মার্চ, ২০২৬)
আজ মঙ্গলবার (২৪ শে মার্চ, ২০২৬) দুপুর ১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের ৩ টি বিভাগের (রংপুর, ময়মনসিংহ, সিলেট) উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখি ঝড় রংপুর ও লালমনিরহাট জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পরে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। সাম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে রাত ১০ টা।
সিলেট বিভাগ: সকল জেলা। সাম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টা।
ঢাকা বিভাগ: গাজিপুর, কিশোরগন্জ জেলা। সাম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টা।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। সাম্ভব্য সময় ৩ টার পর থেকে রাত ১২ টা।
অন্য বিভাগগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


আগামী ২৪ ঘণ্টায় দেশের নৌ-পথের জন্য কালবৈশাখী ঝড় সংক্রান্ত কোন সতর্কতা নাই।

Related Post